ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ইতালির জাতীয় দলের দায়িত্বে ফিরলেন রবার্তো মানচিনি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ সময় : ৮:২৪ পিএম

তিন বছর পর আবারও ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে ফিরছেন রবার্তো মানচিনি। একই সঙ্গে ইতালি জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কোচ ক্লদিও রানিয়েরি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগো এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন।

এই জোড়া সিদ্ধান্তের মধ্য দিয়ে ইতি ঘটল ইতালিয়ান ফুটবলে সম্প্রতি ঘটে যাওয়া ১৭ দিনের চরম এক অস্থির অধ্যায়ের। এর আগে গত ১২ জুলাই পাওলো মালদিনিকে 'ক্লাব ইতালি'র প্রথম টেকনিক্যাল ডিরেক্টর এবং তাঁর সাবেক এসি মিলান সতীর্থ লিওনার্দোকে বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এমনকি কোচ হিসেবে পেপ গার্দিওলার সঙ্গেও তাঁদের প্রাথমিক আলোচনা চলছিল।

তবে এক সপ্তাহ পার না হতেই পুরো পরিকল্পনা ভেস্তে যায়। গত রাতে মালদিনি ও লিওনার্দো উভয়েই পদত্যাগ করেন। তাঁদের পছন্দের কোচ আন্দ্রেয়া পিরলোর নিয়োগ একটি নিষিদ্ধ রুশ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তির কারণে জটিলতায় আটকে যায়।

এরপরই তড়িঘড়ি করে মানচিনির সঙ্গে আলোচনা শুরু করে ফেডারেশন। তিন বছর আগে সৌদি আরবের কোচ হওয়ার লাভজনক প্রস্তাব পেয়ে ইতালির দায়িত্ব ছেড়েছিলেন ২০২১ সালের ইউরোজয়ী এই কোচ। সৌদি আরবে এক বছর কাজ করার পর তিনি সর্বশেষ কাতারের আল সাদের কোচের দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, মানচিনির আগের মেয়াদেই ৩৭ ম্যাচ অপরাজিত থাকার ঐতিহাসিক বিশ্বরেকর্ড গড়েছিল ইতালি।

অন্যদিকে, টেকনিক্যাল ডিরেক্টরের নতুন দায়িত্ব পাওয়া ৭৪ বছর বয়সী ক্লদিও রানিয়েরি ২০২৪ সালে ফুটবল কোচিং থেকে অবসর নিলেও পরবর্তীতে সাবেক ক্লাব রোমার অনুরোধে কিছুদিন ক্লাবটির ডাগআউটে ফেরেন। এফআইজিসি সভাপতি জোভান্নি মালাগো নিশ্চিত করেছেন, আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মানচিনি ও রানিয়েরিকে নিয়ে আনুষ্ঠানিকভাবে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


এ সম্পর্কিত আরো খবর