ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ সময় : ৩:৪৭ পিএম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে নারীসহ তিন জন নিহত হয়েছেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ পরিচালনা করছে।

 আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর