ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ পেল রোনালদোর আল নাসর


  • আপলোড সময় : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:৩৩ এএম

সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত লীগের হাইভোল্টেজ ক্লাসিকো ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে তারা। এই জয়ের পথে দারুণ এক ঐতিহাসিক রেকর্ডও গড়েছে আল ইত্তিহাদ।

 

সৌদি প্রো লিগের পঞ্চম রাউন্ডের এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে আল ইত্তিহাদ। খেলার মাত্র চার মিনিটের মাথায় নাইজেরিয়ান তারকা জর্জ ইলেনিখেনা গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর প্রাথমিক ধাক্কা সামলে ওঠার আগেই ২২ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইলেনিখেনা।

 

ফুটবল পরিসংখ্যান সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা অপ্টা নিশ্চিত করেছে যে, প্রো লিগে এই দুই পরাশক্তি দলের ঐতিহাসিক দ্বৈরথের ইতিহাসে ম্যাচের প্রথম ২২ মিনিটের মধ্যে আল ইত্তিহাদের দুই গোল করার ঘটনা এটিই প্রথম, যা লিগের ইতিহাসে একটি নতুন রেকর্ড হিসেবে নিবন্ধিত হলো।

 

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। বিরতিতে যাওয়ার আগেই আক্রমণের ধার বাড়ায় তারা। ফলশ্রুতিতে ম্যাচের ৩৬ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল একটি গোল করে ব্যবধান ২-১ এ কমিয়ে আনেন। গোলটি আল নাসর সমর্থকদের আশার আলো দেখালেও প্রথমার্ধের বাকি সময় বা দ্বিতীয়ার্ধের খেলায় আর কোনো দলই জালে বল পাঠাতে পারেনি। ফলে নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল ইত্তিহাদ।

 

চলতি মৌসুমে এই প্রথম হারের মুখ দেখলেও পয়েন্ট তালিকায় খুব একটা নিচে নামতে হয়নি রোনালদোদের। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আল নাসর। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে আল হিলাল।

 


এ সম্পর্কিত আরো খবর