ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ব্যর্থতা পেছনে ফেলে নতুন করে শুরু করার বার্তা পাকিস্তান কাপ্তানের


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৩০ এএম

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের মাটিতে চলমান টেস্ট সিরিজে টানা দুই হারে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর কোচিং স্টাফের রদবদল এবং একঝাঁক নতুন মুখ নিয়ে শেষ টেস্ট খেলতে নামছে সফরকারীরা। কঠিন ও কোণঠাসা পরিস্থিতিতে অতীতের সব বিষাদ ভুলে সতীর্থদের চাপহীন ও মুক্তমনে ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।

 

আগামী বৃহস্পতিবার এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে বাবর সতীর্থদের উদ্দেশে বলেন, সিরিজ যখন হাতছাড়া হয়েই গেছে, তখন এখন আর নতুন করে হারানোর কিছুই নেই। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ বিশ্বাস রেখে মাঠে কোনো বাড়তি চাপ না নিয়ে খেলা। কয়েক দিনের অনুশীলনে নতুন তরুণদের বিষয়টি স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে বাবর আশাবাদ ব্যক্ত করেন যে, দলে আসা তরুণদের ভেতরের সেই দারুণ উত্তেজনা ও একাগ্রতা ম্যাচের ভেতরেও স্পষ্টভাবে ফুটে উঠবে।

 

ব্যক্তিগত ফর্মের ক্ষেত্রেও সময়টা ভালো যাচ্ছে না এই পাক অধিনায়কের। ইনজুরির কারণে প্রথম টেস্টে অনুপস্থিত থাকার পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ফিরলেও দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে যথাক্রমে মাত্র ৮ ও ৬ রান। সিনিয়র খেলোয়াড় এবং দলের কাপ্তান হিসেবে এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে বাবর জানান, কঠিন মুহূর্তে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং দায়িত্ব নেওয়াই আসল কাজ। প্রতিকূল ও চ্যালেঞ্জিং কন্ডিশনে পারফর্ম করে নিজেদের আধিপত্য দেখানোর সুযোগটা লুফে নেওয়ার ওপর জোর দেন তিনি। অতীতের ভুল ও ব্যর্থতা পেছনে ফেলে এখন সামনের দিকে নজর দিয়ে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান।


এ সম্পর্কিত আরো খবর