ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

অন্ধকার পারের আলো: বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:৫৭ পিএম

মাঠের ক্রিকেটে সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও পদক জয়ের হাতছানি থেকে ছিটকে পড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে লাল-সবুজের টাইগ্রেসদের। ২০১০ ও ২০১৪ আসরে রৌপ্য এবং ২০২২ সালে ব্রোঞ্জপদক জয়ের গৌরবের ইতিহাস থাকলেও, এবার কোনো পদক ছাড়াই আসর শেষ করতে হলো তাদের।

 

তবে মাঠের এমন হতাশার মাঝেও নারী ক্রিকেটারদের জন্য বড় এক স্বস্তির ও ঐতিহাসিক ঘোষণা এসেছে। এতদিন বিদেশে দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্ট খেলতে যাওয়ার সময় নারী দলের ক্রিকেটারদের ইকোনমি ক্লাসেই যাতায়াত করতে হতো। দীর্ঘ বিমানযাত্রার ধকল সামলে মাঠে নামা খেলোয়াড়দের জন্য বিষয়টি বরাবরই বেশ কষ্টদায়ক ছিল।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে পরিবর্তনের পর এবার সেই বৈষম্যমূলক ও ক্লান্তিকর নিয়মে পরিবর্তন আনার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের নতুন নীতি অনুযায়ী, এখন থেকে দেশের নারী ক্রিকেটাররা পুরুষ দলের মতো বিমানে বিজনেস ক্লাসে যাতায়াতের সুযোগ পাবেন।

 

অবশ্য আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের টিকিট সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া ও বুকিং আগেই চূড়ান্ত হয়ে যাওয়ায় এই সিরিজে তাৎক্ষণিকভাবে নিয়মটি কার্যকর হচ্ছে না। তবে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার ঠিক পরপরই, নিউজিল্যান্ড সিরিজ থেকে নারী দলের জন্য বিজনেস ক্লাসে চলাচলের এই নতুন নিয়মটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। দীর্ঘদিন ধরে চলে আসা এই সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে নারী ক্রিকেটারদের মনোবল বহুগুণ বেড়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 


এ সম্পর্কিত আরো খবর