ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

অবিশ্বাস্য ফ্রি কিকে মেসির গোল, শেষ মুহূর্তে হার মায়ামির


  • আপলোড সময় : সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:৩৬ এএম

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আবারও পয়েন্ট হারিয়ে হোঁচট খেয়েছে ইন্টার মায়ামি। কলম্বাস ক্রুর বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে লিওনেল মেসি জাদুকরী এক ফ্রি-কিক থেকে গোল করলেও শেষরক্ষা হয়নি। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে ২-১ ব্যবধানে পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। সাম্প্রতিক পারফরম্যান্সের চরম অবনতিতে পয়েন্ট টেবিলে এখন বেশ পিছিয়ে পড়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে তীব্র লড়াই জমে ওঠে। প্রথমার্ধের ২৮ মিনিটে স্বাগতিক কলম্বাস ক্রু পেনাল্টি থেকে গোল করে ম্যাচে প্রথমবার এগিয়ে যায়। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক। গোল হজম করার মাত্র পাঁচ মিনিট পর, অর্থাৎ ৩৩ মিনিটে ডান প্রান্তের প্রায় অসম্ভব এক কোণ থেকে অসাধারণ বাঁকানো ফ্রি-কিকে বল জালে জড়িয়ে সমতা ফেরান লিওনেল মেসি। তাঁর এই অবিশ্বাস্য শট ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে।

বিরতির পর দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন মেসি ও তাঁর সতীর্থরা। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় আর জালের দেখা পাওয়া যায়নি। উল্টো ম্যাচের যোগ করা সময়ে (ইনজুরি টাইমের নবম মিনিটে) কলম্বাস ক্রুর হয়ে জয়সূচক গোলটি করেন জামাল থিয়ারে। এই নাটকীয় গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বাস। ম্যাচের শেষদিকে শৃঙ্খলাভঙ্গের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির তরুণ মিডফিল্ডার সান্তিয়াগো মোরালেস। ফলে শেষ কটি মিনিট ১০ জনের দল নিয়ে ম্যাচ শেষ করতে বাধ্য হয় সফরকারীরা।

এই পরাজয়ের ফলে ইন্টার মায়ামির বিবর্ণ ফর্ম আরও দীর্ঘ হলো। সব মিলিয়ে শেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। চলতি মৌসুমে ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে মেজর লিগ সকারের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছে দলটি। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে আগামী দিনগুলোতে মায়ামি কীভাবে নিজেদের ছন্দে ফেরে, এখন সেটাই দেখার বিষয়।


এ সম্পর্কিত আরো খবর