ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে


  • আপলোড সময় : শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ সময় : ৩:২৯ পিএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত তিনটি দেশ—ইতালি, গ্রিস এবং সাইপ্রাস থেকে অভিবাসনের বৈধ কাগজপত্র না থাকা এবং বিভিন্ন আইনি জটিলতায় আটক ৩৫ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।


শুক্রবার (২৩ অক্টোবর) ইউরোপীয় সীমান্ত ব্যবস্থাপনা এজেন্সির একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত পাঠানো এই ৩৫ জন বাংলাদেশির মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি থেকে। ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন বাংলাদেশি নাগরিক এই ফ্রন্টেক্স পরিচালিত বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।


ঢাকাস্থ ইতালি দূতাবাস থেকে পাঠানো এক যৌথ সংবাদ বার্তায় নিশ্চিত করা হয়েছে যে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ‘ফ্রন্টেক্স’ (Frontex)-এর প্রত্যক্ষ সমন্বয় ও ব্যবস্থাপনায় শুক্রবারের এই বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটটি সফলভাবে পরিচালনা করা হয়। এই ফ্লাইটের মাধ্যমে ইতালি, গ্রিস ও সাইপ্রাসে অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সুশৃঙ্খলভাবে নিজ মাতৃভূমিতে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর