ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মিষ্টির শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান


  • আপলোড সময় : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ সময় : ৩:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত আসনে আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির রাজনৈতিক জোটের মনোনীত একক প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এলিজা জামানের এই প্রার্থিতা চূড়ান্ত করার তথ্য নিশ্চিত করা হয়। সিদ্ধান্ত ঘোষণার পরই সোমবার দুপুরে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাকে মনোনীত করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এলিজা জামান।


নির্বাচন কমিশন ঘোষিত অফিসিয়াল তফসিল অনুযায়ী, আজ ২৬ অক্টোবরই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে আগামীকাল ২৭ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ থাকবে ২৮ অক্টোবর এবং তা নিষ্পত্তি করা হবে ২৯ অক্টোবর। এছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর এবং সবশেষে আগামী ১২ নভেম্বর এই আসনে আনুষ্ঠানিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত 'রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্র'-এ সন্ত্রাসী হামলা, ভাঙচুর, জমি দখল ও লুটপাটের নজিরবিহীন ঘটনায় সংরক্ষিত আসনের তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম ও তার ঘনিষ্ঠদের সরাসরি সম্পৃক্ততা উঠে আসে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনায় গত ১ অক্টোবর এমপি পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপরই সংসদ সচিবালয় থেকে আসনটি শূন্য ঘোষণা করা হলে নির্বাচন কমিশন এই উপনির্বাচনের আয়োজন করে।



এ সম্পর্কিত আরো খবর