ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়


  • আপলোড সময় : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬ সময় : ৯:২২ এএম

ইউরোলিগের অষ্টম রাউন্ডের ম্যাচে শেষ কোয়ার্টারের রোমাঞ্চকর লড়াইয়ে ফেনারবাখচে তারফিনের জোরালো প্রতিরোধ ভেঙে ৮৬-৭৮ ব্যবধানের দারুণ জয় পেয়েছে স্বাগতিক ভ্যালেন্সিয়া বাস্কেট। ঘরের মাঠে প্রথম তিন কোয়ার্টারে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১৬ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। তবে শেষ কোয়ার্টারে এসে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা।


এই সুযোগে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচে প্রথমবারের মতো ৭৬-৭৫ পয়েন্টে লিড নেয় তুর্কি ক্লাব ফেনারবাখচে। কিন্তু শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধে আরমানি ব্রুকসের একটি গুরুত্বপূর্ণ থ্রি-পয়েন্টারের ওপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে ৮৬-৭৮ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।


ম্যাচের শুরুতে ৮-০ ব্যবধানে এগিয়ে গিয়ে প্রথম কোয়ার্টার ১৯-৯ পয়েন্টে শেষ করে ভ্যালেন্সিয়া। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক খেলা ধরে রেখে প্রথমার্ধ শেষে ৩৬-২৫ ব্যবধানে লিড বজায় রাখে তারা। তৃতীয় কোয়ার্টারে ফেনারবাখচে রক্ষণভাগ কিছুটা শক্তিশালী করলেও ভ্যালেন্সিয়া টানা ৭ পয়েন্ট তুলে নিয়ে ৬০-৪৬ ব্যবধানে শেষ কোয়ার্টারে প্রবেশ করে। চতুর্থ কোয়ার্টারে ফেনারবাখচে একাই ৩২ পয়েন্ট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুললেও শেষ রক্ষা হয়নি।


ভ্যালেন্সিয়ার হয়ে সর্বোচ্চ ২৩ পয়েন্ট স্কোর করেন টিজে শর্টস এবং কামেরন টেলর ও আরমানি ব্রুকস প্রত্যেকে ১৬ পয়েন্ট করে অবদান রাখেন। অন্যদিকে ফেনারবাখচের হয়ে ওয়েড বাল্ডউইন ১৯ পয়েন্ট, শাভন শিল্ডস ১৮ পয়েন্ট এবং উইল ক্লাইবার্ন ১৫ পয়েন্ট অর্জন করেন। এই জয়ের ফলে ৬-২ রেকর্ড নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া এবং সমান রেকর্ড নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ফেনারবাখচে।

সূত্র: ইউরোলিগ


এ সম্পর্কিত আরো খবর