ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

৭ দফা দাবি না মানলে আরেকটি বিপ্লব হবে: জামায়াত আমীর


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ১০:২৮ এএম

সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এক বিশাল সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কৌশলগত নানা ইস্যুতে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে কানেক্টিভিটির নামে দেশের কোনো অংশ বা সুবিধা ইজারা দেওয়া সহ্য করা হবে না। একই সঙ্গে সরকারের প্রতি সাত দফা দাবি মেনে নেওয়ার জোর আল্টিমেটাম দেওয়া হয়েছে।


শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে লংমার্চ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেন, কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না। তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, অতীত থেকে শিক্ষা না দিয়ে জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করছে বিএনপি। এছাড়া মাতারবাড়ি সমুদ্রবন্দর নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা অবিলম্বে জাতির সামনে পরিষ্কার করার দাবি জানান তিনি।


সরকারের উদ্দেশে বিপ্লবের হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, ৭ দফা দাবি না মানا হলে আরেকটি অনিবার্য বিপ্লব করা হবে।


এদিকে একই সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি। ঠাকুরগাঁওয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের দিয়ে সেখানে জাল ভোট দেওয়া হয়েছে। সরকারের দলীয় সংকীর্ণতা পুরো জাতিকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ৭ দফা দাবি না মানলে ক্ষমতা ছেড়ে দিন, না হলে আপনাদের পরিণতি হবে বিগত সরকারের মতোই।


এ সম্পর্কিত আরো খবর