ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

‘মাইক হ্যামার’খ্যাত হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫৪ এএম

মারা গেছেন প্রখ্যাত হলিউড অভিনেতা স্টেসি কিচ। মঙ্গলবার (১০ নভেম্বর) পোল্যান্ডের মাগদালেনকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর। বিশ্বমানের বহু চলচ্চিত্রে অভিনয় ও ধারাভাষ্যের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও এপি নিউজ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তীব্র হৃদ্‌রোগের জটিলতা ও হার্ট ফেইলিউরে ভুগছিলেন ৮৫ বছর বয়সী এই অভিনেতা। তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন স্ত্রী মালগোসিয়া তোমাসি কিচ। এক আবেগঘন বিবৃতিতে তিনি জানান, দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর হৃদ্‌রোগের চরম জটিলতায় মারা গেছেন কিচ। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের জুনে শিকাগোতে এক নাটকের মঞ্চে পারফর্ম করার সময় গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।


মঞ্চ অভিনয়ে অসাধারণ নৈপুণ্য ও দখলের জন্য কিচ ছিলেন এক অনন্য নাম। বিশেষ করে শেক্সপিয়ারের নাটকে তার অনবদ্য চরিত্রায়ন বিশ্বজুড়ে সমাদৃত হয়। বিখ্যাত পরিচালক জন হুস্টনেরও অত্যন্ত পছন্দের অভিনয়শিল্পী ছিলেন তিনি। তবে টেলিভিশনের পর্দা তাকে সর্বকালের অন্যতম সেরা গোয়েন্দা চরিত্র ‘মাইক হ্যামার’ হিসেবে অমর করে রাখে। অপরাধবিষয়ক বিখ্যাত লেখক মিকি স্পিলেনের সৃষ্ট এই কাল্পনিক গোয়েন্দা চরিত্রটিকে পর্দায় এক জীবন্ত রূপ দিয়েছিলেন তিনি।


অভিনয়জীবনে কখনোই এক ধাঁচের চরিত্রে নিজেকে সীমাবদ্ধ রাখেননি স্টেসি কিচ। সিনেমায় রুক্ষ ও মাদকাসক্ত পুলিশ কর্মকর্তার চরিত্র থেকে শুরু করে মঞ্চে ‘কিং লিয়ার’, কিংবা বিখ্যাত টেলিভিশন অনুষ্ঠান ‘ওয়ার্ল্ডস মোস্ট অ্যামেজিং ভিডিওস’-এর গম্ভীর কণ্ঠের ধারাভাষ্যকার—সব জায়গায় তিনি ছিলেন সমান উজ্জ্বল। ‘দ্য নাইনথ কনফিগারেশন’ সিনেমায় এক উন্মাদ কর্নেলের চরিত্র ফুটিয়ে তুলে তিনি প্রশংসা কুড়ান। এ ছাড়া জনপ্রিয় কমেডি সিরিজ ‘টাইটাস’, অস্কার মনোনীত চলচ্চিত্র ‘নেব্রাস্কা’ এবং দীর্ঘদিন চলা ‘ব্লু ব্লাডস’ সিরিজে নিউইয়র্কের আর্চবিশপের ভূমিকায় তার অভিনয় ছিল চোখে পড়ার মতো। সর্বশেষ গত বছর মুক্তি পাওয়া ‘জে কেলি’ সিনেমায় জর্জ ক্লুনির বাবার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন স্টেসি কিচ।


এ সম্পর্কিত আরো খবর