ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ

রূপগঞ্জে বিদেশি মদসহ ব্যবসায়ী আটক


  • আপলোড সময় : শনিবার ২৬ এপ্রিল, ২০২৫ সময় : ১:০১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে বিপুল পরিমান বিদেশি মদ সহ মনির হোসেন  নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা ফাঁড়ি পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকার নিজ  বাড়ি থেকে মাদক ব্যবসায়ীকে আটক করে।


পুলিশ ফাঁড়ির এসআই নিরঞ্জন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যবসায়ী মনিরকে আটক করা হয়েছে। মনির হোসেনের বাড়ি কাঞ্চন পৌরসভার কলাতলি এলাকায় তার পিতার নাম আফরউদ্দিন। 

 

এলাকাবাসী ও পুলিশ জানায় মাছ ব্যবসায়ী মনির দীর্ঘদিন যাবত মাছ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল এমন সংবাদ  পুলিশের কাছে ছিলো।  এ ঘটনায় ভুলতা ফাঁড়ির (ওসি) ইন্সপেক্টর মিজানুর রহমান জানান ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ বোতল বিদেশী মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  আর আটকৃত মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর