ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ

সিরাজগঞ্জে কৃষকের হাত-পা বেঁধে ১১ গরু লুটে নিল ডাকাত


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ৭:৫৭ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের দুর্গম চরাঞ্চলে এক কৃষক ও তার স্ত্রীর হাত-পা বেঁধে গোয়ালের ১১টি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে, এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনার বেড়িবাঁধের পূর্বপাশে গাবেরপাড়া চর এলাকায়। ভুক্তভোগী কৃষক আলমগীর হোসেন, দেওয়ান তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত আব্দুল কাদের মাস্টারের ছেলে।

ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, আমি গরমের কারণে বাইরে বসে মোবাইল দেখছিলাম। রাত ৩টার দিকে ঘুমানোর জন্য ঘরে যাওয়ার সময় হঠাৎ করে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল আমাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। এসময় আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলে তারও হাত- পা বেঁধে ফেলে। এরপর ডাকাতদল আমার গোয়াল ঘরে রাখা ১৪টি গরুর মধ্যে ১১টি বড় গরু বের করে নিয়ে যায়। বাছুর ৩টা রেখে যায়।

তিনি আরও বলেন, ১১টি গরুর মধ্যে ৩টি বড় ষাঁড় গরু, ৩টি বকনা, একটি ছোট ষাঁড় ও ৪টি গাভি রয়েছে। এসব গরুর বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, কৃষক আলমগীর যমুনা নদীর ফাঁকা একটি চরের মধ্যে ঘর করে তারা স্বামী-স্ত্রী থাকেন আশপাশে কোনো ঘর-বাড়ি নেই। তিনি আরও বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তবে আমরা চৌহালী, টাঙ্গাইলসহ আশপাশের সমস্ত থানার ওসির সঙ্গে কথা বলেছি আমাদের প্রযুক্তি অনুযায়ী চোরচক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর