ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ

কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১০:৩৪ এএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

"তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন" এ স্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। রবিবার সকালে ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। 

এই দিস সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের হলরুমে আলোচনা সভা মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাসির আলম নসু প্রমুখ। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন এলাকার খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।



এ সম্পর্কিত আরো খবর