ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চনপাড়া আ,লীগের সাধারণ সম্পাদক শমসের গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৩:২৮ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার এবং চনপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শমসেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে রূপগঞ্জ থানার পূর্বাচল উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার এবং চনপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শমসের আলী খাঁন (৪৫) একজন চিহ্নিত চাঁদাবাজ ছিল।  সে চনপাড়া এলাকার ৩ নং গলির মোঃ হাসমত আলী ওরফে দয়ালের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, শমসের একজন সন্ত্রাসী ছিল। আওয়ামী লীগের শাসনামলে অস্ত্রবাজই ছিল তার পেশা। চনপাড়াকে আতঙ্কের নগরীতে পরিণত করতো শমসের। গত ৫ আগষ্টের পর থেকে শমসের পলাতক ছিল।

 ইদানিং এলাকায় নতুন কোনো অপকর্ম করতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এলাকায় আসে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পূর্বাচল উপশহর এলাকা থেকে শমসেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর