ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

লালমনিরহাটে মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১:২২ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলার সারপুকুর এলাকায় মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকার সাধারন মানুষ। সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ লোকজন ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগী লোকজন জানান, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চৌকিদার রফিকুল তার ভাড়া করা লোকজন দিয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খারুভাঁজ এলাকায় দির্ঘদিন থেকে মাদক কারবারি, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। তার এহন কার্যকলাপে কেউ প্রতিবাদ করলে এলাকার সাধারন লোকজন মাদক কারবারি রফিকুলের ভাড়া করা সন্ত্রাসী রুবেল, সুমনসহ বেশ কিছু সন্ত্রাসী তাদের প্রতিহত করতে প্রকাশ্যে তাদের ধরে নিয়ে এসে মারপিটসহ হত্যার ভয়ভীতি দেখায়।


প্রতিবাদি স্কুল কলেজের শিক্ষার্থীরাও এদের হাত থেকে রক্ষা পায় না। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে ওই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মাঠে নেমেছে। এরই প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববনন্ধন করেছে। তারা এলাকার মাদক কারবারি রফিকুলসহ সকল সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।মানববন্ধন শেষে এলাকাবাসী মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন বরাবর স্বারকলিপি প্রদান করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর