ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৫:২৫ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপন ভাতিজা শাহীনের ইটের আঘাতে আহত চাচা মোঃ কালাম(৪৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত রবিবার বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় নিজ বাড়ীতে হামলার স্বীকার হন তিনি। নিহত মোঃ কালাম পাড়াগাঁও এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

ভূলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোখলেছুর রহমান জানান, গত রবিবার বিকালে ভুলতা পাড়াগাঁও এলাকায় কালামের মেয়ে মীম আক্তারের কাছ থেকে তার আপন ভাতিজা মাদক ব্যবসায়ী শাহীন বিস্কুট কেড়ে নিয়ে খেয়ে ফেলে। বিস্কুট খেয়ে ফেলায় মীম কান্নাকাটি শুরু করে। একারনে কালাম শাহীনকে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন তার চাচা কালামকে ইটদিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে  আঘাত কর।

এতে গুরুতর আহত হয় কালাম।  পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এদিকে গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধাধীন অবস্থায় মারা যায় কালাম। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ইনচার্জ আরো জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর