ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে হত্যা মামলার আসামি ইয়াবা নাজমুল গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৭:২৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যাসহ প্রায় ডজন খানেক মামলার আসামি নাজমুল ওরফে ইয়াবা নাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার ২৪ মে ভোর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় নাজমুলের সঙ্গে থাকা একটি রামদা ও বল্লম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নাজমুল নাওড়া এলাকার আহামুদুল্লাহর ছেলে।  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি জানান, ২০২৪ সালের ৬ জুন নাওড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে দ্বীন ইসলাম হত্যা মামলার আসামি নাজমুল। একই সালের ১০ ফেব্রুয়ারি নাওড়া এলাকায় ২০-২৫ জন সন্ত্রাসী নাওর এলাকায় গুলি বর্ষন হামলা ভাঙচুর লুটপাট ও গুলিবিদ্ধসহ আহত ঘটনার নাওর এলাকার আবুল হোসেনের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওই মামলার আসামীও ইয়াবা নাজমুল। এছাড়া ২৬ মার্চ নাওড়া এলাকায় মুস্তাফিজুর রহমানের বাড়িতে ককটেল বিস্ফোরণ ভাঙচুর লুটপাট ও কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার আসামি নাজমুল। নাজমুল ওরফে ইয়াবা নাজমুল এর বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে প্রায় দুজন খানেক মামলা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। পুলিশ মামলাগুলো খতিয়ে দেখছেন।

 দীর্ঘদিন ধরে নাজমুল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে শনিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় নাজমুলের সঙ্গে থাকা একটি রামদা ও বল্লম উদ্ধার করা হয়। দুপুরে আসামি নাজমুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

 আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর