ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দুর্যোগপূর্ণ আবহাওয়াঃ রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫ সময় : ৬:৩৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

দেশে চলমান নিম্নচাপের কারনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম  শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান  স্থগিত করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো রূপগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।  জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ২৯ ও ৩০ মে সরকারি  মুড়াপাড়া  কলেজ মাঠে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা বিএনপি। 

উপজেলা বিএনপির গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়েছে, 'প্রাকৃতিক দুর্যোগ ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী ২৯ ও ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি। রূপগঞ্জ উপজেলা বিএনপির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।' বিএনপির সূত্র জানিয়েছে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন, কুইজ, রচনা, আবৃত্তি, কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও বইমেলার আয়োজন ছিল বৃহস্পতিবার। এছাড়াও শুক্রবার জব ফেয়ার, ফ্রী মেডিক্যাল ক্যাম্প, লাইব্রেরি উদ্বোধন, জিয়া মেমোরিয়াল সংস্থার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

,দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরতদের মধ্য থেকে রূপগঞ্জের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বইমেলা, বৃক্ষরোপন, নাটক ও পুরষ্কার প্রদানের আয়োজন ছিল। এছাড়াও শুক্রবার বিশ হাজার মানুষের জন্য ছিল গণভোজের আয়োজন। 

জানতে চাইলে জেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ' শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী নিয়ে এমন একটি আয়োজন আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। আমাদের দুই দিনব্যাপী আয়োজনের সকল প্রস্তুতি শেষ। বিশ হাজার মানুষের গণভোজের জন্য প্যান্ডেল করা হয়েছে।সকল কেনাকাটাও শেষ হয়েছে।  আমরা গণভোজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের কথা ভাবছিলাম। সে জন্য চট্রগ্রাম থেকে রাধুনি চলে এসেছে। কিন্তু নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে আমাদের আয়োজন স্থগিত করতে হয়েছে।  বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।  নিম্নচাপ শেষ হলে শীঘ্রই আমরা ফের আয়োজন সম্পন্ন করবো।'

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর