ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ

নাটোরে এক দম্পতির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:০৫ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। সোমবার (২ জুন) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দরগড়া গ্রামে এই  ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুন্দরগড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রইজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে তারা ঘুমাতে যান। সোমবার ভোরে অনেকক্ষণ ধরে দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরে স্ত্রী ফাতেমা  এবং ঘরের পাশে থাকা তামাকের ঘরের আড়ার সঙ্গে রইজুল ঝুলন্ত অবস্থায় রয়েছেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।"

আকাশজমিন/আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর