ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ

ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৭:৫৪ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১২ জুন) দুপুরে ভালুকা উপজেলার ধলিয়া ইউনিয়নের পলাশতলী পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

মৃত ওয়ালিদ মাহমুদ গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের বাসিন্দা ও মৃত ওহিদুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ওয়ালিদ গত বুধবার (১১ জুন) তার মায়ের সঙ্গে ভালুকার ধলিয়া পলাশতলী পাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে।

 

পরদিন বৃহষ্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন খেয়াল করে তাকে খুঁজতে শুরু করে এবং পরে পুকুর থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, “স্থানীয় এক ব্যক্তি আমাদের এ ঘটনায় অবগত করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

 

হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশু ওয়ালিদ ছিল পরিবারের একমাত্র ছেলে সন্তান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর