ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ

মিরসরাইয়ে ছাত্রদলের আনন্দ মিছিল


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:১৯ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি তকিবুল হাসান তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মিরসরাই উপজেলা ছাত্রদল। শনিবার (১৪ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পৌরসদরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসেন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু। উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন রাজু সাখাওয়াত হোসেন, মো. পারভেজ, এমরান আনোয়ার, আমিন শরীফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাসেক, সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মিটু, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাশেদুল ইসলাম, সদস্য সচিব আরশাফ হোসেন রিয়াজ, মিরসরাই কলেজ  ছাত্রদল যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, মো. ফখরুল, রিয়াদ আসিফ, মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক শাকিল, জাহেদুর নবী, তানজিম আহম্মেদ সজীব, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন ইমন, তানভীর উদ্দিন অভি সহ পৌরসভা, ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।


আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর