ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে স্কুল ছাত্র জুবায়ের হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:৫৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জুবায়ের হোসেন(১৬) হত্যা মামলার আসামী গাবতলা এলাকার নাজিরের ছেলে রাব্বি হাসান(১৬) ও ফারুক মিয়ার ছেলে সিয়াম মিয়াকে(১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১৩ জুন শুক্রবার উপজেলার ভোলাবো গাবতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, গত ১৮ এপ্রিল বিকেলে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জুবায়ের হোসেনকে তার বন্ধু শাহিন মিয়া বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গত ১৯ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।


জুবায়ের হোসেনের বুকে ও মাথায় আঘাতের পর শ্বাসরোধে তাকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহত জুবায়ের হোসেনের মা মিনারা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর