ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ

রাসিকের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:৪৪ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট’র কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। রবিবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের গত ২০২৩ সালের ২০ অক্টোবর ৭ম পরিষদের প্রথম সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আলোচ্য সূচি-৮ এ পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট এর আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক মাঠ পর্যায়ে ৩০টি ওয়ার্ডে জরিপ কাজ সম্পন্ন  হয়।


এরপর গত বছরের (২০২৪) ২৮ নভেম্বর তারিখের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সিদ্ধান্ত ও একই বছরের ১ ডিসেম্বর তারিখের ৩য় সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ভাড়ার ভিত্তিতে বার্ষিক মূল্যায়ণ নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে ১৩ মে ২০২৫ হতে হোল্ডিং মালিকগণকে পৌরকর অবহিতকরণ পত্র প্রেরণ করা হয়। 


তবে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাসিকের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার গণমাধ্যমে রাসিকের জনসংযোগ দফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর