ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,  ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট বিক্রি নাকি উন্নয়ন: আসন্ন নির্বাচনে ভোটারদের সামনে কঠিন পরীক্ষা কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সোমবার জমা হবে তদন্ত প্রতিবেদন জিয়াউর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত আসামির বিচার শুরু নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে: প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি নিয়োগ দিল সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মোট মৃত্যু ৪৯৯ না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক জনসেবা দিবসে পটুয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প


অসহায় মানুষের মুখে হাসি ফোটালো ‘তারুণ্যে আউলিয়াপুর’ ও ‘স্টার ডায়াগনস্টিক'

  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৭:৪৩ পিএম

পটুয়াখালী প্রতিনিধি:

আন্তর্জাতিক জনসেবা দিবস-২০২৫ উপলক্ষে পটুয়াখালীর আউলিয়াপুরে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (২৩ জুন) দুপুর ২ টায় আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‘তারুণ্যে আউলিয়াপুর’ স্বেচ্ছাসেবী সংগঠন ও স্টার ডায়াগনস্টিক সেন্টারের যৌথ আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ মশিউর রহমান এবং র‌্যাব-৮, বরিশাল-এর প্রাক্তন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রাকিব মৃধা।

 

এ সময় ক্যাম্প পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন স্টার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম শাহিন, তারুণ্যে আউলিয়াপুর-এর সভাপতি এস.এম. সোহান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। চিকিৎসা ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও পরামর্শ গ্রহণ করেন।

 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন শাওন বলেন, “আন্তর্জাতিক জনসেবা দিবসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। ‘তারুণ্যে আউলিয়াপুর’ সবসময় মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ক্যাম্পের মাধ্যমে শতাধিক মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

“আমরা কৃতজ্ঞ স্টার ডায়াগনস্টিক সেন্টারের প্রতি, আমাদের সঙ্গে একাত্ম হয়ে এই উদ্যোগ সফল করার জন্য। আমাদের স্বেচ্ছাসেবক দলের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের বিশ্বাস, একদিন তারুণ্যের হাত ধরেই বদলে যাবে সমাজ।”

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর