ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে শিশু হত্যা মামলার বাদীকে অপহরণ, ৭০ লাখ টাকা চাঁদা দাবি


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৭:৫৬ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলার বাদীপক্ষকে হুমকি ও চাঁদা দাবির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ । পুলিশ জানায়, শুক্রবার (২৭ জুন) দুপুরে পূর্বাচলের ভোলানাথপুর এলাকার নিজ অফিস থেকে ওই মামলার বাদী পরিবারের সদস্য ও ব্যবসায়ী মো. রাশেদকে অপহরণ করা হয়। পরে একটি পরিত্যক্ত বাগানবাড়িতে আটকে রেখে মারধর করে ৭০ লাখ টাকা দাবি করা হয়।

রাশেদের পরিবারের সদস্যরা ৯৯৯–এ ফোন করে পুলিশের সহায়তা নেন। পুলিশ অভিযান চালিয়ে রাতে তাকে উদ্ধার করে এবং ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃতরা হলেন—সাব্বির হোসেন (৩১), শান্ত (৩৩), রনি মিয়া (২৬), রাসেল মিয়া (৩১), রনি (২৫) ও শিমুল ওরফে শিবলু (২৮)।

 ভুক্তভোগী রাশেদ জানান, ২০১৮ সালে তার চাচাতো ভাইয়ের মেয়ে সূর্বনাকে ধর্ষণের পর হত্যা করা হয়। সেই মামলায় বিচার চেয়ে মামলা করলে আসামিপক্ষের কয়েকজন—ছাত্রদলের সাবেক নেতা রাসেল, সাব্বির ও শান্ত তাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।

 রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। নতুন করে অপহরণ ও চাঁদা দাবির ঘটনায়ও মামলা হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর