ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

`জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে'


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৭:০৩ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন-জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা এবং পুনর্বাসন করতে হবে। জুলাই বিপ্লবের শহীদের অধিকাংশই কোন দলের অন্তর্ভুক্ত নয়। তারা জাতির যোদ্ধা।

 

 তাদের আত্মত্যাগ যেন অবমূল্যায়িত না হয়, তা নিশ্চিত করতে হবে। তাদের পরিবারের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের শিকার সকলকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হতে না পারে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।

 

 আজ  ১২জুলাই শনিবার বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবে শহীদ হওয়া রূপগঞ্জের কৃতি সন্তান শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইফুল হাসান দুলাল ও শহীদ মাহমুদুর রহমান সোহেলসহ সকল বীর শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা, তারাবো ও কাঞ্চন পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন নাসির।

 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারাণয়গঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, বিএনপি নেতা কাজী আব্দুল আহাদ, জাকির হোসেন রিপন, বায়েজিদ প্রধান, আব্দুল মান্নান পারভেজ, উপজেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।  পরে শহীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর