ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না : রাশেদ প্রধান


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৩:৩১ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না।  আজ (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি৷

 

রাশেদ প্রধান বলেন, গতবছর ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন৷  তিনি বলেছিলেন রাজাকার৷ সেই এক আন্দোলনে দিল্লির তিলক মালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছিল৷ নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে৷ ইতিহাস থেকে শিক্ষা নেন৷ ভুল করবেন না৷ 

তিনি আরও বলেন, নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না৷ আপনাদেরও জনতা বাংলা থেকে বিতাড়িত করে দেবে৷ আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না৷ বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না৷ আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি ও পাথর দিয়ে হত্যা দেখতে চাই না৷

রাশেদ প্রধান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে পদ্ধতিতে ভোট ও প্রবাসীদের ভোটাধিকার আদায়ের কথা বলছে, সেই দাবির সাথে আমার দল একমত৷ একইসাথে আমরা দুটি দাবি উত্থাপন করছি— বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি চলবে না৷ চলতে দেওয়া হবে না৷ তাদের নিষিদ্ধ করতে হবে৷ দ্বিতীয়ত ভারত থেকে পুশ ইন হচ্ছে। সীমান্তে হত্যা হচ্ছে৷ অতীতে আমার দেশের ফলাফল ওদিক থেকে নির্ধারণ হয়েছে৷ সুতরাং সকল মজলুমকে একত্রিত হতে হবে৷ বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না৷ আগামীর বাংলাদেশ হবে ইসলাম ও কোরআনের বাংলাদেশ৷

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর