ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভৈরবে জনতার হাতে ৩ ছিনতাইকারী আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৭:৫৬ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে দুইজন পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালানোর সময় তিনজন চিহ্নিত ছিনতাইকারীকে স্থানীয় লোকজন আটক করেন। পরে তিনজন ছিনতাইকারীকে ভৈরব থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। সোমবার সন্ধ্যায় এঘটনা ঘটেছে ভৈরব পৌর শহরের রেলওয়ে স্কুল সংলগ্ন আইডব্লিউ অফিসের সামনে। আটককৃতরা হলো- ভৈরবে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার মো: বাচ্চু মিয়ার ছেলে ইফরান (২৫) মৃত সদয় মিয়ার ছেলে শোভন মিয়া (২৫) ও লিটন মিয়ার ছেলে হিমেল মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানান, হবিগঞ্জ জেলা লাখাই উপজেলার গদাইনগর গ্রামের অভি নাথের ছেলে সুনিল দাস (২৫) ও জলাব দাসের ছেলের সঞ্জয় দাস তারা দু জনই ভৈরবের পুলতাকান্দায় আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। আত্মীয়র বাড়ি থেকে বিকেলে মেঘনা নদীর পাড়ে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে রেলওয়ে স্কুল এলাকায় তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করেন এবং মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। ছিনতাই করে পালানোর সময় ভুক্তভোগীদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে আটক করে।

এসময় ছিনতাইকৃত মোবাইল ফোন ও দুইটি মানিব্যাগের মধ্যে একটি মানিব্যাগ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে ভৈরব থানা পুলিশ এসে ৩ ছিনতাইকারী পুলিশ হেফাজতে নিয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে আটককৃত ছিনতাইদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠায় পুলিশ।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে থানায় আনা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর