ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে কলেজছাত্রী অপহরণ পরিবারের কাছে মুক্তিপণ দাবি


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৯:২৩ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রথম বর্ষের এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর অপহরণকারীরা পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে মেয়েকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী মুড়াপাড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় পরীক্ষার জন্য বাসা থেকে কলেজে যাচ্ছিলেন ওই ছাত্রী।

কলেজে পৌঁছানোর আগে তাকে অপহরণ করে একদল অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি অটো রিক্সায় তুলে নিয়ে যায়। দুপুর পর্যন্ত কলেজে না পৌঁছানোয় পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এরপর ওই ছাত্রীর মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং হুমকি দেওয়া হয়— টাকা না দিলে মেয়ের বড় ধরনের ক্ষতি করা হবে। অপহরণকারীদের ফোন পেয়ে পরিবার আতঙ্কিত হয় এবং রূপগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের করে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে মুড়াপাড়া সরকারি কলেজের পেছনের ঝোপের পাশে স্থানীয়রা মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ছাত্রীকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর