ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ননদের জামাইয়ের সাথে তিন বছর বাচ্চা নিয়ে গৃহবধূর পলায়ন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৫ পিএম

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর সদরপুর উপজেলা আটকের চর ইউনিয়নের গাবতলা বাজার সংলগ্ন স্যামেরপাড়া গ্রামের ইউনুস মন্ডল এর ছেলে আল আমিন( ২৬) এর স্ত্রী পারভিন আক্তার তার তিন বছরের ছেলে আব্দুল্লাহ মন্ডল কে নিয়ে ননদের জামাই সুজন মাতব্বর(৩৫) এর সাথে ১৭-৭-২৫ ইং তারিখ বিকেল আনুমানিক ৪ ঘটিক পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।এই ব্যাপারে ২৩/৭/২০০২৫ ইং তারিখে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এই বিষয়ে ছেলের বাবা ইউনুস মন্ডল জানায়, তার ছেলে আল আমিন মন্ডল এর সাথে গত চার বছর আগে সদরপুর থানার পেঁয়াজ খালি বাজার সংলগ্ন এলাকায় কুদ্দুস হাওলাদার এর মেয়ে পারভীন আক্তার (২২) এর সাথে বিবাহ হয়। এদের সংসার ভালমত  চলছিল।

তিনি আরও জানায় কিছুদিন আগে তার মেয়ের জামাই মোঃ সুজন মাত্তুবর (৩৫) রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে তার সহযোগী একজন লোককে নিয়ে কাজ করার উদ্দেশ্যে আসে আমাদের বাড়িতে আসে।এবং গত ১৭-৭-২০০২৫ ইং তারিখ বিকেলে আনুমানিক ৪ ঘটিকায় সে বাসা থেকে বের হয়ে যায়।এরপর পরপরই তার পুত্রবধূ মনি কোঠা বাজারে দর্জির দোকানে জামা কাপড় আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এ সময় দু- জনের মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়।

আল আমিন জানায়, আমার শাশুড়ি সাথে সুজন এর যোগাযোগ হলে তিনি বলেন আপনার মেয়েকে আমি খুঁজে এনে দিতে পারি যদি আমার সাথে তার বিয়ে দেন এবং আমি আমার আগের স্ত্রীকে ছেড়ে দেব। তিনি আরও জানায় আমার স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার পিছনে আমার বোন জামাই আলামিন মাতব্বর, পিতা শওকত মাতব্বর, মোশারফ হোসেন ,পিতা সোলেমান ,সূর্য বেগম ,স্বামী শওকত মাতব্বর, সামাদ মজুমদার, পিতা রজব আলী মজুমদার সর্বসাং ব্যাপারী ডাঙ্গী, ইউনিয়ন আটকের চর,থানা সদরপুর, জেলা ফরিদপুর ।এদের সহযোগিতা রয়েছে এবং এরা সকলে জড়িত বর্তমানে আমার বোন জামাই ও এর পরিবার নরসিংদী থানার টিকিট পুর এলাকায় বসবাস করছে বলে সংবাদ পাওয়া যায়। আমি প্রশাসনের নিকট দ্রুত আমার স্ত্রী এবং সন্তানকে ফেরত পেতে সহযোগিতা কামনা করছি এবং আপনারা মাধ্যমে  আমার ছেলে এবং স্ত্রীকে ফেরত পেতে আমাকে সহযোগিতা করবেন এবং একই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর