ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৯:০৪ পিএম

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি বনে যাওয়া এবং একাধিক অভিযোগে আলোচিত দাউদপুর ইউনিয়নের নাগদা গ্রামের মোতালিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গত ৮ আগষ্ট শুক্রবার রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

 

স্থানীয়দের অভিযোগ, গত দেড় দশকে রাজনৈতিক ছত্রছায়ায় দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে এমন কোন অপকর্ম নেই যা সে করেনী।

 দাউদপুর ইউনিয়নের নাগদা গ্রামের মৃত ইসলাম উদ্দীনের ছেলে মোতালিব জড়িয়ে পড়েন মাদক ব্যবসা, জমি দখল, নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। ব্যবসায়ী সহযোগী নেওয়াজের সঙ্গে মিলে তিনি জোরপূর্বক প্রায় ২০ বিঘা কৃষিজমিতে বালু ভরাট করে শতাধিক ভুয়া দলিল তৈরি করেন। এসবের প্রতিবাদ করলেই হামলা-মামলা, অবৈধ অস্ত্রের শোডাউন ও কিশোর গ্যাং ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

এলাকার বাসিন্দারা জানান, প্রায় এক দশক আগে বীর হাটাবো গ্রামের এক প্রভাবশালী পরিবারের গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মোতালিব। প্রথম স্ত্রী থাকার বিষয়টি গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেছেন, তার নারী কেলেঙ্কারি ও অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে প্রায় দুই বছর ধরে আলাদা থাকছেন। সম্প্রতি যমুনা ব্যাংকের এক নারী কর্মচারীর সঙ্গে কক্সবাজার ভ্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

 

এছাড়া ছাত্র আন্দোলন দমাতে কাঞ্চন সেতুর কাছে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলার অভিযোগপত্রে উল্লেখ আছে—২০২১ সালের ২ অক্টোবর মোতালিবসহ ১৫০-২০০ জন অস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং স্বর্ণ, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী লুট করে। এসময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দাউদপুরের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোতালিবকে র‌্যাব-১ গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, রিমান্ডে নিলে অবৈধ অস্ত্র উদ্ধার, বিস্ফোরকের উৎস শনাক্ত, পলাতক আসামিদের অবস্থান নির্ণয় এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর