ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ

নেত্রকোনায় ৭ বছরের নাতনীকে ধর্ষণ করল ৬৫ বছরের বৃদ্ধ


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৪ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে ৬৫ বছরের এক বৃদ্ধ। শুক্রবার রাত ১০টার দিকে শিশুটির মা বাদী হয়ে ধর্ষক এরশাদ আলীর বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। এর আগে ওইদিন সকাল ১১টার দিকে এরশাদের বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে ধর্ষিতা শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। ধর্ষক এরশাদ আলী তার প্রতিবেশী নানা। শুক্রবার সকাল ১১টার দিকে সে (শিশুটি) আরও কয়েক শিশুর সঙ্গে এরশাদ আলীর বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় এরশাদ আলী তাকে ১শ টাকা ও স্বর্ণের আংটি দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটির রক্তক্ষরণ শুরু হলে বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়। পরে অভিভাবকরা তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে শুক্রবার রাত ১০টার দিকে শিশুটির মা বাদী হয়ে এরশাদ আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ধর্ষক এরশাদ আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে সে পলাতক। শনিবার জেলা সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। #

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর