ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখম গ্রেপ্তার ৫


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩৫ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার ২৫ আগষ্ট  কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওমর ফারুক জানান, দীর্ঘ দিন ধরে সাড়ে ১৪ শতাংশ জমি নিয়ে তাদের সাথে একই এলাকার আব্দুল সোবহানের সাথে বিরোধ চলে আসছিল। বর্তমানের এ জমি নিয়ে আদালতে মামলা চলমান। এদিকে সোমবার সেই জমি থেকে জোরপূর্বক গাছ কাটতে যায় সোবহান ও তার ছেলেরা।

এসময় ওমর ফারুক বাধা দিতে আসলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার, হাসি্ুবুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওমরু ফারুক ও তার মা মাহমুদা বেগমকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আশে পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা সেখানে ভর্তি রয়েছে। এ ঘটনায় দুপুরে ওমর ফারুকের ভগ্নিপতি আব্দুল্যাহ আল মামুন বাদী হয়ে ৫ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযুক্ত সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার ও হাসি্ুবুলকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে  মা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর