ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে কার্ভাডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৩২ পিএম

 রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেপরোয়া কার্ভাডভ্যানের চাপায় তালেব মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।   বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের তেঁতলাবো সংলগ্ন পাকিস্তানি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত তালেব মিয়া আড়াইহাজার উপজেলার ছোট বিনাইচর এলাকার মৃত ইয়াকুব মিয়ার ছেলে। দুর্ঘটনার পর কার্ভাডভ্যানের চালক মো. সুজন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার শহিদনগর এলাকার সামাদ বেপারীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি কার্ভাডভ্যান (ঢাকা মেট্রো ট-১৭-০৪৮১) বেপরোয়া গতিতে তেঁতলাবো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো হ-৪০-৭২৪৪) সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তালেব মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ভুলতা হাইওয়ে ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাক্কির উদ্দিন বলেন, “খবর পেয়ে ভুলতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ হেফাজতে নেয়। দুর্ঘটনায় জড়িত কার্ভাডভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”"

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর