ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অপহরণের ৭ ঘণ্টা পর ইউপি চেয়ারম্যান উদ্ধার।। গ্রেফতার ১


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৪১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে  অপহরণের ৭ ঘণ্টা পর ইউপি চেয়ারম্যান  উদ্ধার ১ অপহরণকারী গ্রেপতার করেছে পুলিশ। জানা যায়  ৩ সেপ্টেম্বর বুধবার দুপুর  ২ টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে চেয়ারম্যান ও তার ড্রাইভার আশিককে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ চেয়ারম্যান নাসির মিয়া উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে।

জানা যায় রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে অপহরণের ৭ ঘন্টা পর ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান অভিযান চালিয়ে ঢাকা মাওয়া রোডের মাওয়া এলাকা থেকে চেয়ারম্যানকে উদ্ধার করেন। অপহরণের অপরাধে এসময় জহিউর নামের এক অপহরণকারীকে আটক করেছে।  অপহরণকারী জহিউর বরগুনা জেলার বামনা থানার গলাঘাটা এলাকার মিজানুর রহমানের ছেলে।

 

নাসির মিয়ার ছোট ভাই নুর আলম ভুইয়া জানান, নাসির মিয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত বুধবার দুপুর  ২টার দিকে নাসির মিয়া তার প্রাইভেটে গাড়িতে করে ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটে অবস্হিত মার্কেন্টাইল ব্যাংকে  যায়। ব্যাংকের কাজ শেষ করে ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে নাসির মিয়া ও তার গাড়ির চালক আশিককে সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়।  এ সময় অপহরণকারীরা নাসির মিয়ার মালিকানাধীন প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়। অপহরণকারীরা নাসির মিয়া ও তার চালক আশিককে নিয়ে ৩০০ ফিট হয়ে ঢাকার দিকে চলে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলো।

 

পুলিশ ফাঁড়ির ওসি মোখলেসুর রহমান জানান অপহৃত নাসির মিয়াকে মাওয়া রোডের মাওয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় জহিউর নামের এক অপহরণকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর