ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্ত্রীর দাবি হত্যা

রূপগঞ্জ থানার পাশে যুবকের রহস্যজনক মৃত্যু তদন্তে পুলিশ


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:২৩ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধ পেপার মিলে তামিম(২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রাতে উপজেলার মুড়াপাড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিন মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।অনুসন্ধানে জানা যায়, এলাকাবাসী দাবী করে বলেন লিনা পেপার মিলে প্রায় সময় এমন গোলাগুলি আওয়াজ শোনা যায়। এবং গতকালও রাতে বিকট শব্দের আওয়াজে আমাদের ঘুম ভেঙ্গে যায়। সকালে শুনি তামিন নামে এক ছেলে নিহত হয়েছে।

রূপগঞ্জ থানার এসআই আলতাব হোসেন জানান, শনিবার সকালে মুড়াপাড়া এলাকায় একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা করা হয়েছে নাকি অন্য কোন কারনে মৃত্যু বরণ করেছে সেটা স্পষ্ট বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে  মৃত্যুর সঠিক কারন জানাযাবে বলে পুলিশ দাবি করেছে।

এদিকে নিহত তামিনের বাবা বলেন,আমার ছেলে খারাপ ছিল আমি ভাবতেও পারিনি আমার ছেলে আজ লাশ হয়ে ফিরে আসবে। শুক্রবার রাতে সে তার সহযোগী দিপুসহ কয়েকজনের সাথে স্থানীয় লিনা পেপার মিলের বন্ধ কারখানায় চুরি করতে যায়। ভোরে দিপু ফোন করে জানায় তামিম মারা গেছে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে রয়েছে। তবে কিভাবে মারা গেছে সেটা বলেনি।

নিহত তামিনের খালা রাহিমা বলেন, তামিনকে যারা হত্যা  করেছে তাদের খুঁজে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবী করছি। তার শরীরে মাথায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত তামিনের স্ত্রীর শারমিন দাবি করে বলেন, আমার স্বামী খারাপ ছিল তাকে অনেক বুঝিয়েছি সে যাতে সব ছেড়ে দেয় । কিন্তু আমার কথা না শুনে  আইবুরের ভাই সাইফুলের সাথে মিলে লিনা পেপার মিলে চুরি না করতে। আমার কথা না শুনে আজ লাশ হয়ে বাসায় ফিরে আসলো। আমার এক বছরের ছেলে আমি এখন কার কাছে যাব। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক।  এঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর