ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন : ফজলে এলাহী


  • আপলোড সময় : শনিবার ০৮ নভেম্বর, ২০২৫ সময় : ৩:২৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। শনিবার (৮ নভেম্বর) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

দীর্ঘ ১৭ বছর পর প্রবাস জীবন শেষে তিনি ঢাকায় ফিরছেন। দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান দেশে ফিরে থাকবেন মায়ের বাড়ির পাশের ১৯৬ নম্বর বাসায়। গুলশান এভিনিউয়ের ওই বাসায় সংস্কার কাজ প্রায় শেষের পথে। বাড়ির বাইরের প্রাচীরে নতুন রঙের পাশাপাশি বসানো হয়েছে কাঁটাতারের বেষ্টনি ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, তারেক রহমানের অফিস হিসেবেও প্রস্তুত হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। ওই কার্যালয়ের সংস্কারকাজও শেষ পর্যায়ে, পাশাপাশি সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দু’দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তিনি। এ বিষয়ে ফজলে এলাহী আকবর বলেন, “ডিসেম্বরের প্রথম সপ্তাহে বেগম খালেদা জিয়ার বড় ছেলে দেশে ফিরবেন। দেশের বর্তমান পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও সরকারের কাছ থেকে বিশেষ সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পাওয়ার আশাবাদী আমরা।”

দেশে ফেরার আগে চলতি মাসে ওমরাহ পালনের কথা থাকলেও, নির্বাচনের পর সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে, গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুইটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগির অনুমোদন হবে বলে আশা প্রকাশ করেন ফজলে এলাহী আকবর।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবনের পর ডিসেম্বর মাসেই তিনি ১৭ বছর পর দেশের মাটিতে ফিরছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর