ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৭০৫


ডেঙ্গুতে একদিনে ২ মৃত্যু, হাসপাতালে ৭০৫ ভর্তি

  • আপলোড সময় : সোমবার ২৪ নভেম্বর, ২০২৫ সময় : ৬:১৭ পিএম

দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন।

অভিযোগ অনুযায়ী, বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ৬২ জন, চট্টগ্রামে ১১৬ জন, ঢাকা বিভাগের বাইরে ১৩৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহে ৫৩ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ৫ জন ও সিলেটে ১৬ জন।

সারা বছরে এখন পর্যন্ত ৯০ হাজার ৯৬৯ জন ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জন। এদিকে, গত একদিনে ৮১৬ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছর ২০২৪ সালের পুরো বছরে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে আক্রান্তদের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

সরকারি ও স্বাস্থ্য কর্মকর্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও পানি জমা না রাখতে হবে, যাতে মশার প্রজনন বন্ধ করা যায়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর