ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মামলা


  • আপলোড সময় : সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসি বাস স্ট্যান্ডের পাশে সংবাদ সংগ্রহ করতে যাওয়া দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলমসহ কয়েকজন সাংবাদিক সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ নূর আলম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৪ ডিসেম্বর বিকাল ৩টার দিকে রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন তিতাস গ্যাস অফিসের পাশে সরকারি রাস্তা বেআইনিভাবে কেটে ব্যক্তিগত জমিতে যাওয়ার জন্য রাস্তা নির্মাণের কাজ শুরু করেন মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৫)। এ কাজে তাকে সহযোগিতা করেন মোঃ আরিফুল ইসলাম (৫০) ও নাড়ৎ (৪০)।

স্থানীয় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মোঃ নূর আলম ও অন্যান্য সাংবাদিক ঘটনাস্থলে গেলে অভিযুক্ত বিল্লাল হোসেন মোল্লার কুপরামর্শে আরিফুল ইসলাম ও নাড়ৎ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। তাদের হাতে ধারালো রামদা, চাপাতি, ছুরি ও লাঠিসোটা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সাংবাদিকদের উদ্দেশ্যে ‘খুন করে ফেলা হবে’ বলে হুমকি দেয়। ঘটনাস্থলের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সাংবাদিকদের উদ্ধার করে। এতে তাদের প্রাণে রক্ষা পাওয়া সম্ভব হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে প্রতিবাদ বা সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সুযোগ পেলেও প্রাণে মারার হুমকি দিচ্ছে। এতে সাংবাদিকদের জীবন ও নিরাপত্তায় মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাংবাদিককে হত্যার হুমকির তথ্য পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সাংবাদিকদের নিরাপত্তা ও সুষ্ঠু সংবাদ পরিবেশ রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর