ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটা ১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা হুথিদের হামলা প্রতিরোধে সৌদিতে সেনা মোতায়েন করছে মিসর তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাণিজ্য মেলায় নাবিস্কোর বিস্কুটে বিশেষ ছাড়, ক্রেতা দর্শনার্থীদের ভিড়


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:২৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৩০তম আসর রূপগঞ্জের পূর্বাচল উপশহরের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পুরোদমে চলছে। মেলার ১৬তম দিনে বিকেল থেকে ক্রেতা-বিক্রেতা ও নতুন উদ্যোগতাদের পদচারণায় জমজমাট মুখর পরিবেশ তৈরি হয়েছে। সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ছাড়ের কারণে দর্শনার্থীদের ভিড় লক্ষ্যণীয়।

বিশেষ করে নাবিস্কোর স্টল ক্রেতাদের অন্যতম প্রধান আকর্ষণ। মেলায় নাবিস্কোর তিনটি বিশেষ প্যাকেজ অফারে বিক্রি হচ্ছে। ‘নাবিস্কোর রকমারি প্যাকেজ’ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে ৪০ টাকা ছাড়ে, ‘নাবিস্কোর টক ঝাল মিষ্টি প্যাকেজ’ ৩৫০ টাকায় ৩০ টাকা ছাড়ে এবং ‘নাবিস্কোর ইত্যাদি প্যাকেজ’ ৩০০ টাকায় একই ছাড়ে পাওয়া যাচ্ছে।


নাবিস্কোর একজন ক্রেতা শফিকুল ইসলাম মীর বলেন, “নাবিস্কোর বিস্কুট আমার সবসময় প্রিয়, কিন্তু বর্তমানে কম পাওয়ায় মেলা থেকে বেশি কিনে নিচ্ছি।” আরেক ক্রেতা এম মোমেন বলেন, “বিস্কুট খেলে ছোটবেলার স্মৃতি ফিরে আসে, তাই মেলায় এসেছি, আর নাবিস্কোর বিস্কুট না কেনা হয় না।”

নাবিস্কোর বিক্রয় কর্মকর্তা তানজিলুর রহমান জানান, গতবারের মতো এবারও তিনটি প্যাকেজে বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে এবং শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন এবার বিক্রি আগের তুলনায় আরও বাড়বে।

বাণিজ্যমেলায় মোট ৩২৭টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলায় রয়েছে বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস, ইলেকট্রনিক্স, ফার্নিচার, হস্তশিল্পসহ নানা পণ্য।

মেলার ইজারাদার ডিজি লিমিটেডের ম্যানেজার আমিনুল ইসলাম হৃদয় বলেন, শৈত্যপ্রবাহের কারণে প্রথম সপ্তাহে জনসমাগম কম ছিলো, তবে কয়েকদিনের তাপমাত্রা বৃদ্ধির ফলে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। সরকারি ছুটির দিনে বিশেষ ভিড় লক্ষ্য করা গেছে।

মেলায় যাতায়াতের সুবিধার্থে কুড়িল-বিশ্বরোড, ফার্মগেইট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে ২০০টির বেশি ডেডিকেটেড বাস চলাচল করছে। নদীপথে স্পীডবোটের ব্যবস্থাও রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর