ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুই ভাইয়ের লড়াই


ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুই ভাইয়ের লড়াই

  • আপলোড সময় : বুধবার ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:৫৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪০ বল হাতে রেখেই জয় তুলে নেয় প্রোটিয়ারা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা চারটি পরিবর্তন এনে মাঠে নামে। তবে পরিবর্তন সত্ত্বেও তাদের পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখা যায়নি। এই জয়ের ফলে গ্রুপপর্বের চার ম্যাচের সবগুলো জিতে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

গ্রুপপর্বে দাপুটে পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার সামনে এবার বড় চ্যালেঞ্জ সুপার এইট। আগামী ২২ ফেব্রুয়ারি সুপার এইটে ভারতের মুখোমুখি হবে প্রোটিয়ারা। ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, বাড়তি আকর্ষণ যোগ হয়েছে কোচিং স্টাফে থাকা দুই ভাইকে ঘিরে। দক্ষিণ আফ্রিকার পরামর্শক হিসেবে কাজ করছেন এলবি মর্কেল। অন্যদিকে তার ছোট ভাই মরনে মর্কেল ভারতের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হয়ে উঠছে দুই ভাইয়ের লড়াই।

দুই ভাইয়ের এমন অবস্থান নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে। একই ম্যাচে দুই দলের কোচিং স্টাফে দুই ভাই থাকায় বিষয়টি আলোচনায় এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—দুই ভাইয়ের লড়াইয়ে কাকে সমর্থন করবেন তাদের মা মারিয়ানা মর্কেল? এই প্রশ্নের জবাবে মারিয়ানা জানিয়েছেন, তিনি দক্ষিণ আফ্রিকাকেই সমর্থন করবেন।

এ বিষয়ে এলবি মর্কেল মজার ছলে বলেন, ‘আমাদের মধ্যে এখন কথা হচ্ছে না। আমার মনে হয়, আমাদের থেকে মা বেশি চিন্তায় আছে। মা বুঝতে পারছে না, ভারত না দক্ষিণ আফ্রিকা, কাকে সমর্থন করবেন।’ তবে পরে তিনি জানান, মা দক্ষিণ আফ্রিকার পক্ষেই থাকবেন।

সুপার এইটের ম্যাচ নিয়ে এলবি বলেন, ‘আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। ওরা ভারতের মাটিতে আইপিএল খেলে। ফলে এখানে খেলার অভিজ্ঞতা আছে। তাতে আমাদের সুবিধা হবে।’ তিনি আরও বলেন, ‘চাপ সামলে ভালো খেলার ক্ষমতা আমাদের আছে। তবে হ্যাঁ, সুপার এইটে চাপ তো থাকবেই। আশা করি, আমরা চাপ সামলাতে পারব।’

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্মের কারণে তারা আত্মবিশ্বাসী। গ্রুপপর্বে ধারাবাহিক জয় তাদের মনোবল বাড়িয়েছে। অন্যদিকে ভারতও শক্তিশালী দল হিসেবে টুর্নামেন্টে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ফলে দুই দলের ম্যাচটি যে হাইভোল্টেজ হতে যাচ্ছে, তা বলাই যায়।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, দক্ষিণ আফ্রিকা ও ভারতের ম্যাচে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন দুই ভাই কোচ এলবি ও মরনে মর্কেল। একই পরিবারের দুই সদস্যের কৌশল, পরিকল্পনা এবং প্রস্তুতি দুই দলের জন্য আলাদা সুবিধা তৈরি করতে পারে। তাই ম্যাচটি শুধু মাঠের ক্রিকেটারদের নয়, ডাগআউটের লড়াই হিসেবেও বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর