ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতিকে সংরক্ষিত আসনে দেখতে চান বগুড়াবাসী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:২৬ পিএম

স্টাফ রিপোর্টার

বগুড়া জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। জেলার বিভিন্ন শ্রেণির মানুষ, সংরক্ষিত মহিলা আসনের জন্য তিনি একজন যোগ্য প্রার্থী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং পেশাগত অভিজ্ঞতার কারণে তাকে আবারও জাতীয় সংসদে দেখতে চায়।

তিনি রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ এবং শিক্ষকতার অভিজ্ঞতা তাকে এক গ্রহণযোগ্য নেতৃত্বে পরিণত করেছে। দলের কার্যক্রম সুসংগঠিত, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও তার পক্ষে ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি কেবল বগুড়ায় নয়, সারা দেশে ব্যাপক জনপ্রিয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি এবং মহিলা দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবেও সফলভাবে কাজ করেছেন। তিনি তারেক রহমানের বগুড়া- আসনের নির্বাচনী কাজে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি সমবায় ফেডারেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান বগুড়া মহিলা দলের তিনবারের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা এবং বগুড়া মহিলা দলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় বহুবার তিনি জেল ভোগ করেছেন এবং চাকুরি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে তিনি ভূমিকা রেখেছেন।

স্থানীয় বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা জানান, সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন সাধারণত এমন প্রার্থীর প্রতি দেওয়া হয়, যিনি দীর্ঘদিন ধরে দলীয় আদর্শে বিশ্বাসী, পরীক্ষিত সাংগঠনিকভাবে সক্রিয়। এই মানদণ্ডে তিনি উপযুক্ত।

নাগরিক সমাজের প্রতিনিধিরাও মনে করেন, একজন শিক্ষিত অভিজ্ঞ নারী রাজনীতিক হিসেবে অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি জাতীয় সংসদে বগুড়ার নারীদের সমস্যা, উন্নয়ন চাহিদা এবং সামাজিক ইস্যুগুলো আরও জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হবেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার আইনি সহায়তা বিষয়ক উদ্যোগে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর