ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু


  • আপলোড সময় : সোমবার ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৫৪ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্র জানায়, রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাজারদরের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের স্বস্তির কথা বিবেচনায় রেখেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

নির্ধারিত সূচি অনুযায়ী পুরো রমজান মাসজুড়ে প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার এ কার্যক্রম চলমান থাকবে। প্রশাসনের তত্ত্বাবধানে নির্দিষ্ট সময় থেকে বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে এবং একজন ক্রেতা নির্ধারিত পরিমাণের বেশি পণ্য কিনতে পারবেন না।

সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। উপজেলা নির্বাহী অফিসার জানান, কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসন নিয়মিত তদারকি করবে।

উদ্বোধনের দিন থেকেই উপজেলা চত্বরে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয়রা আশা করছেন, রমজানজুড়ে এ উদ্যোগ অব্যাহত থাকলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। প্রশাসন জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনা করা হবে।

 আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর