ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট শিক্ষা বোর্ডভিত্তিক এইচএসসি ফল: পাসের হারে বড় ব্যবধান হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার, ওয়েস্ট ইন্ডিজের জয় ৮ উইকেটে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ৪ দিনের রিমান্ডে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, সামান্য কমলো সাফল্য ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলা, ৪টি দাঁত উপড়ে দিলো কারবারিরা


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ৭:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় চিহ্নিত মাদক কারবারিরা। হামলার একপর্যায়ে কাঠফালা দিয়ে পিটিয়ে ভুক্তভোগী সাদেক হোসেন সাদুর (৪৮) মুখের ৪টি দাঁত উপড়ে ফেলা হয়েছে। Saturday (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত সাদেক হোসেন সাদু জানান, দড়িকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবুল কাশেম এবং জালু মিয়ার ছেলে সাগর। অনৈতিক এই কর্মকাণ্ড বন্ধের জন্য সাদু দীর্ঘদিন ধরে তাদের চাপ দিয়ে আসছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবারও প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করলে সাদু তাতে সরাসরি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারি আবুল কাশেম ও সাগরসহ ৬ থেকে ৭ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে সাদুর ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা কাঠফালা দিয়ে সাদুকে নির্মমভাবে প্রহার করে তাঁর ৪টি দাঁত উপড়ে ফেলে। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।


আহত সাদুকে উদ্ধার করে দ্রুত রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর