ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট শিক্ষা বোর্ডভিত্তিক এইচএসসি ফল: পাসের হারে বড় ব্যবধান হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার, ওয়েস্ট ইন্ডিজের জয় ৮ উইকেটে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ৪ দিনের রিমান্ডে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, সামান্য কমলো সাফল্য ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে উঠে আসা প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। Saturday (৩১ অক্টোবর) বেলা ১২টায় নড়াইল প্রেসক্লাবের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টা ব্যাপ্তির এ মানববন্ধনে নড়াইল জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষক ও কর্মচারী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।


মানববন্ধনে উপস্থিত শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি নিয়মে সুযোগ-সুবিধা প্রদানসহ বিভিন্ন যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে দমন করতে একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শিক্ষক সমাজ তাঁদের অধিকার আদায়ের লড়াইয়ে পিছপা হবে না এবং যেকোনো দমনপীড়ন ও অপচেষ্টার বিরুদ্ধে শক্ত হাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।


মানববন্ধনে বক্তব্য প্রদানকালে রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন এবং গোবরা পার্বতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ শিক্ষকদের উপর নেমে আসা এই অবিচারের তীব্র নিন্দা প্রকাশ করেন। তারা অনতিবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান; অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


এ সম্পর্কিত আরো খবর