ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট শিক্ষা বোর্ডভিত্তিক এইচএসসি ফল: পাসের হারে বড় ব্যবধান হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার, ওয়েস্ট ইন্ডিজের জয় ৮ উইকেটে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ৪ দিনের রিমান্ডে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, সামান্য কমলো সাফল্য ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য: চিরকুট লিখে না ফেরার দেশে শিক্ষার্থী


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে তীব্র মানসিকভাবে ভেঙে পড়ে হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে সে নিজ ঘরে চরম পথ বেছে নেয়। ঘটনাস্থল থেকে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র হতাশা এবং বাবা-মায়ের প্রতি গভীর অনুশোচনার কথা উল্লেখ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুট ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিষয়টিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



এ সম্পর্কিত আরো খবর