ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিংগাইরে অভিযানে ১১ ককটেল ও অস্ত্র উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:১০ পিএম

 মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে ১১টি ককটেল, ২টি হাতবোমা, ২টি দেশীয় অস্ত্র ও ১টি চেইন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাবেক যুবদল নেতা ইকবাল হোসেন শামীমের কারখানার পাশে বাঁশঝাড় থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয় বলে জানা গেছে। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী ফাঁকা মাঠে হাতবোমা ও ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে। জব্দ করা দেশীয় অস্ত্রগুলো নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন মানিকগঞ্জ সেনা ক্যাম্পের লেঃ কর্নেল ওয়াসিম আকরাম (অধিনায়ক ১১ ইবি)। যৌথ বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। অভিযানের সময় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র লুকিয়ে রেখেছিল। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে এমন উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে যাতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা উল্লেখ করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর