ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কখন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:২১ পিএম

ক্রীড়া ডেস্ক:

আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ক্রিকেটের এই বড় আয়োজন। আসন্ন মেগা ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ–১ এ। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে গ্রুপ–২ এ লড়াই করবে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৭ জুন হেডিংলিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা। এরপর ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ পর্ব শেষে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ৫ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের।

বিশ্লেষকদের মতে, গ্রুপ–১ এ শক্ত প্রতিপক্ষ থাকায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং মিশন অপেক্ষা করছে। অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে সেমিফাইনালের পথ সহজ হতে পারে।

বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক এই মঞ্চে ভালো ফল করতে হলে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই সমন্বিত পারফরম্যান্স প্রয়োজন হবে।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি

১৪ জুন: বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকেল ৩:৩০ মিনিট)
১৭ জুন: বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকেল ৩:৩০ মিনিট)
২০ জুন: বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
২৫ জুন: বনাম ভারত – ওল্ড ট্র্যাফোর্ড (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
২৮ জুন: বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল ৩:৩০ মিনিট)


আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর