ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ভালুকায় বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৫


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:৪৬ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় মো. জহিরুল ইসলাম মাসুদ বাদী হয়ে ভালুকা মডেল থানা-য় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে খোরশেদ আলম উজ্জ্বলসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মাসুদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা গালিগালাজ শুরু করলে বাধা দেন পরিবারের সদস্যরা। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা মাসুদের মা খাদিজা আক্তার (৫৫), ভাতিজা মেহেদী হাসান মুন্না (২৫), ভাবি শেফালী আক্তার (৫২), মাসুদ ও তার গাড়িচালক জুয়েল (২৪)-কে মারধর করে আহত করে।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ প্রায় ৯ লাখ ৭৫ হাজার টাকা, প্রায় ৮ ভরির বেশি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা), একটি আইফোন, একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে। এছাড়া আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে খাদিজা আক্তারকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত খোরশেদ আলম উজ্জ্বল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না, ইফতার পার্টিতে উপস্থিত ছিলাম।  এ বিষয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবদুল মালেক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


এ সম্পর্কিত আরো খবর